Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের পর বাসর বিড়ম্বনায় নিলয়-মাহি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০১:৩৯ পিএম

বিয়ের পর বাসর বিড়ম্বনায় নিলয়-মাহি!

Advertisement

ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয়ের পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। ফলে কক্ষ সংকটে পড়েন নিলয়।
এদিকে অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু বউকে ঘরে এনে নিলয় পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়।
গল্পটা সিনেমার।
এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।
নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার। এবং এমন ঘটনার বাস্তবতা ব্যাপক। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজিচালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ-সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

Advertisement

নিলয় সামিরা খান মাহি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম