Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তবে কি সুখবর দিতে চলেছেন বরুণ-নাতাশা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৩:২১ পিএম

তবে কি সুখবর দিতে চলেছেন বরুণ-নাতাশা!

Advertisement

ধাওয়ান পরিবারের পক্ষ থেকে কি জলদি কোনো সুখবর আসছে? অভিনেতা বরুণ ধাওয়ান পত্নী অন্তঃসত্ত্বা— এমন কানাঘুষা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। 

এর মাঝেই শনিবার এক গাইনির ক্লিনিকে লেন্সবন্দি হলেন বরুণ ও নাতাশা। স্ত্রীকে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন বরুণ। মুম্বাইয়ের খারে অবস্থিত সেই ক্লিনিকের বাইরে নাতাশার সঙ্গে এদিন ক্যামেরাবন্দি হলেন বরুণ।

ক্লিনিক থেকে বের হন অভিনেতা। তার মুখের চওড়া হাসি নজর এড়ায়নি কারও। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন স্বামী-স্ত্রী। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। তবে নাতাশার প্রেগন্যান্সি নিয়ে এখনো কোনোরকম নিশ্চিত খবর মেলেনি।

ছেলেবেলা থেকেই পরস্পর ভালো বন্ধু বরুণ-নাতাশা। হাইস্কুল থেকে প্রেম করেছেন দুজনে। ২০২১ সালের ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তারা।

Advertisement

বরুন নাতাশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম