Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:২৮ পিএম

টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

Advertisement

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারো। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 
 
সুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না।
 
কিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে ভালো আছেন। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।

কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।
 
২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ‘ভোগ’ এর এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি, কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।’

গেল বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সঙ্গে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।’

টেইলর সুইফট বর্তমানে মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যার্লিংটনে কনসার্ট সেরেছেন গায়িকা।

Advertisement

টেইলর সুইফট সম্পর্ক বিচ্ছেদ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম