Logo
Logo
×

Advertisement

বিনোদন

হঠাৎ রণবীরের ওপর খেপলেন উরফি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:৫৪ পিএম

হঠাৎ রণবীরের ওপর খেপলেন উরফি

Advertisement

খোলামেলা পোশাক নিয়ে কয়েক দিন আগে উরফি জাভেদকে কটাক্ষ করেছিলেন রণবীর কাপুর। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন অভিনেত্রী। রণবীর কাপুরকে একহাত নিলেন তিনি।

সম্প্রতি কারিনা কাপুরের রেডিও শোতে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা উঠতে উরফি জাভেদের প্রসঙ্গ ওঠে। রণবীর জানান, উরফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। 

উরফি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম উনি (কারিনা কাপুর) মজা করছেন। তবে ভিডিওটি ভালো করে দেখার পর বুঝলাম আমি জীবনে অনেক বড় কিছু পেলাম। কারিনা আমার প্রশংসা করেছেন। তবে আর কাউকে আমি গুরুত্ব দিইনা। রণবীর গোল্লায় যাক।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। সেসব এখন অতীত। 

উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। অদ্ভুত ছবি পোস্ট করে চরম সমালোচনার শিকার এই অভিনেত্রী। 

Advertisement

রণবীর খেপলেন উরফি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম