Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফোনে না পেলে যা করতে বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৯:৫১ এএম

ফোনে না পেলে যা করতে বললেন পরীমনি

Advertisement

গত বছরের ১০ আগস্ট ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। বর্তমানে ছেলে রাজ্যর বয়স প্রায় ৮ মাস। রাজ্যের জন্মের পর থেকে তাকে নিয়েই কাটছে পরীমনির জীবন।

সম্প্রতি হেলিকপ্টারযোগে প্রথমবার ছেলে কোলে নিয়ে বাবার বাড়ি গেছেন এ নায়িকা। ছেলে ছোট্ট রাজ্যও প্রথমবার গেছে মামাবাড়ি। ছেলেকে প্রচণ্ড কেয়ার নেন পরীমনি । ছেলের জন্য অনেক ত্যাগও করেন তিনি। বর্তমানে মোবাইল ফোনটাও পাশে রাখেন না। এ নিয়ে নিজস্ব ফেসবুক টাইমলাইনে সোমবার একটি স্ট্যাটাসও দিয়েছেন।  

সেখানে পরীমনি লিখেছেন, আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।

তাই হয়তো সবসময় সব ফোনকল এটেন্ড করতে পারি না যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার।
আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন।
থ্যাংক ইউ।   

 

Advertisement

পরীমনি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম