Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রীর বদলে মালাইকাকে স্পর্শ প্রযোজকের, অতঃপর…

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ পিএম

স্ত্রীর বদলে মালাইকাকে স্পর্শ প্রযোজকের, অতঃপর…

Advertisement

বলিউড অভিনেত্রী অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা। জানিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’-এর অভিনেতাকে বিয়ে করতে তিনি প্রস্তুত।

এক অনুষ্ঠান শেষে সব তারকার সঙ্গে সস্ত্রীক তিনিও বেরোচ্ছিলেন। তবে কানে ফোন থাকায় অন্যমনস্ক ছিলেন। হাতে হাত ছোঁয়ায় নিশ্চিন্ত হয়ে ধরেও ফেলেছিলেন। কিন্তু পরে বুঝলেন ডলি নন, যার হাত ধরেছেন তিনি অভিনেত্রী মালাইকা অরোরা। সে কী লজ্জা! অপ্রস্তুত প্রযোজক একটু পিছিয়ে এসে ডলির হাত ধরলেন শেষমেশ। সেই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।

মালাইকাকে দেখে বোঝা গেল ক্যামেরার সামনে হাসি চাপার প্রবল চেষ্টা করছেন। যথাসম্ভব স্বাভাবিক মুখ নিয়ে তিনি, রিতেশ ও ডলি গাড়িতে উঠলেন। তবে গাড়িতে উঠেই তারা হাসিতে গড়িয়ে পড়েছেন, সাংবাদিকদের চোখ এড়ায়নি সেই দৃশ্য। কমলা রঙের স্যাটিনের শাড়িতে মালাইকাকে দেখে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। প্রযোজকের ভুলের পর হাসির রোল নেটদুনিয়াতেও। বিস্তর মন্তব্য এলো মালাইকার প্রেমিক অর্জুন কাপুর প্রসঙ্গেও।

ভিডিও দেখে কেউ লিখলেন, অর্জুন যদি থাকতেন, রিতেশকে দেখে নিতেন! আবার কেউ মন্তব্য করলেন, ভুল করে হলেও মালাইকাকে তো বেশ ছুঁয়ে দিলেন ওই প্রযোজক! আর একজনের বক্তব্য, ইচ্ছে করে করেছেন!

দিন কয়েক আগেই অর্জুনের সঙ্গে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা। জানিয়েছিলেন ‘হাফ গার্লফ্রেন্ড’-এর অভিনেতাকে বিয়ে করতে তিনি প্রস্তুত। জীবনের সবচেয়ে সফল সময়ে দাঁড়িয়ে রয়েছেন বলে জানান মালাইকা। বলেন, মনে হয় আমরা দুজনেই প্রস্তুত। সংসার পাততে চাই, পরিবার গড়ে তুলতে চাই।

 

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম