Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ‘বৃষ্টির চোখে জল’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:০৪ এএম

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ‘বৃষ্টির চোখে জল’

Advertisement

ওয়ান ওয়ান মাল্টিমিডিয়ার ব্যানারে 'বৃষ্টির চোখে জল' নামে ছবি নির্মাণ করছেন হাসিনুর রাজু। এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন। রাজধানীর ওয়ারলেসের দি গ্রান্ড প্লাজার নিচে ওয়ান ওয়ান মাল্টিমিডিয়া পাঞ্জাবি বাজার বসিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বাবুল গাজী।

এখান থেকে বিক্রি হওয়া পাঞ্জাবির লাভের টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হবে। উদ্যোগটির সার্বিক পরিচলনা ও সহযোগিতা করছেন কথাসাহিত্যিক ফেরদৌসী রুবী।

রোববার সন্ধ্যায় 'বৃষ্টির চোখে জল' ছবির সব অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক উপস্থিত থেকে পাঞ্জাবি বিক্রির উদ্বোধন করেন। এই কার্যক্রম চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

এ বিষয়ে চিত্রনায়িকা সাদিয়া মির্জা বলেন, যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়েই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা উচিত। আমাদের একটু একটু সহযোগিতা এই মুহূর্তে তাদের জন্য অনেক কিছু। আশা করি, আমাদের এখান থেকে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে পারব। কাজটি সঠিকভাবে করতে পারলে নিজেদের ধন্য মনে করব।

অভিনেতা খোকন পাশা বলেন, আমরা পর্দায় কাজ করি। আমরাও রক্তমাংসের মানুষ। বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে গেছে। ঈদের আগে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি, আমাদের মতো দেশের বিত্তবানরাও এগিয়ে আসবেন।

বাবুল গাজী বলেন, আমার খালা কথাসাহিত্যিক ফেরদৌসী রুবীর সার্বিক সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। তিনি আমাকে ডেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে বলেছেন। আমাদের উচিত বিপদের দিনে তাদের পাশে থাকা।

Advertisement

বঙ্গবাজার ব্যবসায়ী মাল্টিমিডিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম