Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বুবলী খুব ভালো করেছে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১১:২৪ এএম

‘বুবলী খুব ভালো করেছে’

Advertisement

মুক্তির জন্য প্রস্তুত হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত আরও একটি নতুন সিনেমা। নাম ‘লোকাল’। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। সম্প্রতি সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। 

কোনো কর্তন ছাড়াই দিয়েছেন ছাড়পত্র। বোর্ড সদস্য অরুণা বিশ্বাস এ সিনেমা প্রসঙ্গে বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে। 

কাজী হায়াৎ বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে।’ 

এদিকে সিনেমাটি প্রসঙ্গে শবনম বুবলী বলেন, ‘এটি আমাদের অনেক পরিশ্রমের সিনেমা। দিনশেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমার বিশ্বাস মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরা তৃপ্তি পাবেন।’ নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ঈদের পর একটি ভালো সময় দেখে মুক্তি দেওয়া হবে। 

এদিকে আগামী ঈদে বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

Advertisement

মুক্তি বুবলী লোকাল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম