পুষ্পা ২’-তেও কি সামান্থার দেখা মিলবে?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে আইটেম গান দিয়ে দর্শক মাতিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ, ফের ‘উ অন্তভা’য় কি ঝড় তুলবেন সামান্থা?
৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ— এ যেন এক অচেনা আল্লু। তবে প্রথম পোস্টার মুক্তির পর থেকে বিভিন্ন মহলে জল্পনা, গতবারের মতো এবারও সামান্থার নাচে মাতবেন দর্শকরা।
দিন কয়েক আগেই পুষ্পা ২-এর সুরকার দেবী শ্রী প্রসাদ এই বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন ‘প্রত্যেকে ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা করছে। শুধু সিনেমাই নয়, এই ছবির গান নিয়েও সবাই উৎসাহিত।’
সেই প্রসঙ্গে সুরকার দেবী শ্রী প্রসাদের উত্তর— ‘আমরা এখনো পর্যন্ত ‘উ অন্তভা’র নতুন ভার্সন নিয়ে সেভাবে কিছু ভেবে উঠতে পারিনি। এখনই কিছু বলা সম্ভব নয়। আমদের আশা, প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্ব আরও বেশি ভালো লাগবে দর্শকদের।’
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জল্পনার অবসান ঘটিয়ে সামান্থা বলেন, ‘না, আমি একেবারেই এ ধরনের কোনো আইটেম গান আর করছি না।’
