Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার ভাশুরের নির্বাচনে মাহিয়া মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ এএম

এবার ভাশুরের নির্বাচনে মাহিয়া মাহি

Advertisement

সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাইলেও মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনে সহায়তা করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার তিনি ব্যস্ত হয়ে উঠছেন ভাশুরের নির্বাচন ঘিরে।

মাহির স্বামী রাকিব সরকারের বড়ভাই কামরুল আহসান সরকার রাসেল এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য ফরম জমা দিয়েছেন।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার নৌকা প্রতীক পেতে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ভ্রাতৃবধূ মাহিও ছিলেন।

গাজীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে রাসেলকে। এই সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাবেক পৌর চেয়ারম্যান প্রবীণ নেতা আজমতউল্লাহ খানের পাশাপাশি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতিও মেয়র প্রার্থী হতে চাইছেন।

তবে মাহি আশাবাদী, তার ভাশুর রাসেল সরকারই মনোনয়ন পাবেন।

‘ভাইয়ার’ সঙ্গে মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন— 'জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।'

সদ্য মা হওয়া মাহি সম্প্রতি আলোচনায় আসেন পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে। তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য রাকিবও একই মামলার আসামি।

Advertisement

মাহিয়া মাহি বিয়ে নির্বাচন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম