Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের প্রেমিকের কাছে যে আবদার স্বস্তিকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:০১ পিএম

মেয়ের প্রেমিকের কাছে যে আবদার স্বস্তিকার

Advertisement

টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি যেন সংবাদের শিরোনাম হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। 

তবে মেয়ের সঙ্গে বরাবর বন্ধুর মতোই মিশতে পছন্দ করেন স্বস্তিকা। মেয়ে বড় হয়েছে এখন, তাই বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। মায়ের কাছে কোনো কথাই লুকান না মেয়ে অন্বেষাও। এ মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন অন্বেষা। কয়েক দিন হলো কলকাতায় এসেছেন তিনি। 

আর এ সময়টা শুধুই মা আর মেয়ের। এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন সদস্য। তিনি শ্লোক চন্দন। অন্বেষার প্রেমিক। শ্লোক কলকাতারই ছেলে। তবে অন্বেষা অনেকটাই দূরে থাকেন এখন। অন্বেষা দেশে এলে শ্লোকও ছুটে আসেন স্বস্তিকার বাড়িতে।

কলকাতায় এসে তাই মা আর প্রেমিক শ্লোকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন অন্বেষা। মা স্বস্তিকাও কিন্তু এই সম্পর্কে বেশ খুশি। একসঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন তারা। তিনজনের সেই মিষ্টি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্বস্তিকা। 

একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘বাচ্চাদের সঙ্গে ডেট নাইট।’

শ্লোকের কাছে আবার আবদারও করতে দেখা যায় স্বস্তিকাকে। শ্লোককে সম্বোধন করে স্বস্তিকা লেখেন— ‘আমার মিষ্টিটা কিন্তু বাকি আছে শ্লোক। ভুলে গেলে চলবে না। পরের পরিকল্পনাটা আমাদের করা উচিত।’ 

তার সব আবদার মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন অন্বেষার প্রেমিক। শ্লোক লেখেন, ‘যে কোনো সময় বন্ধু।’
 

Advertisement

স্বস্তিকা বিয়ে প্রেম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম