Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পোশাক কিনতে গিয়ে চরম অপমানিত হতে হয়েছে সামান্থাকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

পোশাক কিনতে গিয়ে চরম অপমানিত হতে হয়েছে সামান্থাকে

Advertisement

ভারতে অস্কার এনে দিয়েছে দক্ষিণের ছবি। বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে দেশের নাম। বলিউডের সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির দূরত্বও ঘুচেছে অনেকটাই।

তবে, দক্ষিণের সঙ্গে বলিউডের চাকচিক্য, জাঁকজমকের তফাত দীর্ঘ দিন ছিল। দক্ষিণী তারকারা উপযুক্ত সম্মানও পেতেন না। চরম অবজ্ঞাই করা হতো তাদের।

দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পোশাকশিল্পীদের কাছ থেকে ডিজ়াইনার পোশাক কিনতে গিয়ে কয়েক বছর আগেও ছোট হতে হয়েছে তাকে। অপমানিত হয়েছেন তার সহকর্মীরাও।

সামান্থার কথায়, একটা সময় ছিল, যখন পোশাকশিল্পীদের কাছ থেকে পোশাক কিনতে পারতাম না আমরা। তাদের ভঙ্গিটা ছিল এ রকম: ‘তোমরা কারা? দক্ষিণের অভিনেতা? ও আচ্ছা, দক্ষিণ কী?’ এই ধরনের তাচ্ছিল্যের বিরুদ্ধে লড়তে হয়েছে আমাদের। এখন অবশ্য সময় বদলেছে।

সামান্থার আসন্ন ছবি ‘শকুন্তলম’-এর অভিনেতা, সহকারী কুশলী এবং কনিষ্ঠ শিল্পীদের জন্য ৩ হাজারের বেশি পোশাক তৈরি করেছেন পোশাকশিল্পী নীতা লুল্লা। 

দারুণ খুশি হয়ে সামান্থা বলেন, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, তাই না? এই একতাবোধ কিন্তু সত্যিই চমৎকার। এখন আমরা সেখানে রয়েছি, যেখানে আমাদের থাকা উচিত।

গত কয়েক বছরে ‘আরআরআর’, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজ়ি, ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘কান্তারা’-র মতো দক্ষিণী ছবি বক্স অফিসের সাফল্যের বিচারে অনেক হিন্দি ছবিকেও টেক্কা দিয়েছে। 

Advertisement

সামান্থা পোশাক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম