Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হিল্লোলের গোপন তথ্য ফাঁস করে দিলেন নওশীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৩:২১ পিএম

হিল্লোলের গোপন তথ্য ফাঁস করে দিলেন নওশীন

Advertisement

শোবিজ জগতের পরিচিত দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। দুজনেই নিজ নিজ জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এখন রঙিন জগৎ থেকে অনেকটা দূরে। যুক্তরাষ্ট্রে তাদের সুখের সংসার।

২০১৩ সালের ১ মার্চ বিয়ে করেছিলেন হিল্লোল-নওশীন। সেই হিসেবে দাম্পত্যের এক দশক পূর্ণ করে ফেলেছেন। গত বছর ১৩ জুলাই তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মাহভিশা। তাকে নিয়ে প্রথমবার দেশে এসেছেন এ দম্পতি। ফিরে যাবেন ঈদের পরই।

তবে এর ফাকে তারা অংশ নিলেন মাছরাঙা টিভির প্রতিদিনের আয়োজন ‘রাঙা সকাল’-এ। সেখানেই হিল্লোলের কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন নওশীন। 

নওশীন জানান, হিল্লোল নিজ হাতে কাঁচাবাজার করতে ভালোবাসেন। নিয়ম করে ঘুমানোর অভ্যাস থাকার কারণে মাঝে মধ্যে বাড়িতে অতিথি এলেও তাদের থেকে বিদায় নিয়ে শোবার ঘরে ঘুমাতে চলে যান অভিনেতা।

নওশীন ও হিল্লোল জানান, অভিনয়ের প্রতি তাদের ভালোবাসা ও খিদে দুটোই আছে। তাই পছন্দসই গল্প-চিত্রনাট্য পেলে যেকোনও গুণী নির্মাতার ডাকে সাড়া দেবেন তারা।

আরেকটি মজার বিষয়ও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। তা হলো, বড় পর্দায় হিল্লোল-নওশীন জুটি প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ‘হ্যালো অমিত’ সিনেমায়। সেই থেকে হিল্লোলের নাম মোবাইল ফোনে ‘অমিত’ নামে সেভ করে রেখেছেন নওশীন। অন্যদিকে নওশীনকে শুরু থেকেই ‘মৌ’ সম্বোধন করেন হিল্লোল।

রাঙা সকাল’র বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন, সকাল ৭টায়। 

Advertisement

হিল্লোল গোপন তথ্য ফাঁস নওশীন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম