Logo
Logo
×

Advertisement

বিনোদন

এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি: সাবিলা নূর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম

এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি: সাবিলা নূর

Advertisement

জনপ্রিয় মুখ ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। রোজা রেখেই করছেন সেসব কাজ। এবার ঈদেও আসছে তার ১০-১২ টি কাজ।
এরই মধ্যে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথপোকথনে জানালেন ছোটবেলার ঈদের স্মৃতি।  

ছোট বেলার ঈদে কোন বিষয়টি এখনও মিস করেন অভিনেত্রী; এমন এক প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, ‘আমি ছোট বেলায় ঈদের আগের সময়গুলো ভীষণ মিস করি। কারণ, রোজার পুরো মাসটাই আসলে ঈদের জন্য অপেক্ষায় থাকা হয়।

‘এখন যেমন চেষ্টা করি শুটিংয়ের মধ্যেও রোজা রাখার। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবগুলো রোজাই রাখতে পেরেছি। ছোট বেলায় দেখা যেত একটা একটা করে রোজা রাখার ফিলিংসটা, ঈদ কবে আসবে তার জন্য অপেক্ষা করা, মেহেদি দেয়া, শপিং করা এই বিষয়গুলো এখনও অনেক মিস করি।’
তবে ঈদের আনন্দময় অনুষঙ্গ ‘ঈদ সালামি’র সঙ্গে প্রায় সম্পর্কহীন অভিনেত্রী। জানালেন, ঈদ সালামি পাওয়া বা দেয়ার মতো ব্যাপারটা তার নেই।

সাবিলা নূর বলেন, ‘ঈদে সালামি পাই না। আর সালামি দেয়ার ব্যাপারটাও নেই। আসলে পরিবারে আমার থেকে ছোট আর কেউ নেই। আমিই সবার ছোট। আমার বড় ভাই অস্ট্রেলিয়াতে থাকে। দেশে থাকলে হয়ত, বড় ভাইয়ের ছেলে-মেয়েকে অবশ্যই দেয়া হতো। কিন্তু যেহেতু বড় ভাই, বড় বোন দেশে নেই, তাই সালামি পাওয়াও হয় না, দেয়াও হয় না।’

 

Advertisement

সাবিলা নুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম