Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আদরের ‘খেলা হবে’ শুনে যা করলেন বুবলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পিএম

আদরের ‘খেলা হবে’ শুনে যা করলেন বুবলী

Advertisement

এবার ঈদে ‘লোকাল’ সিনেমাটি একসঙ্গে মুক্তি পাচ্ছে ৫০ হলে। এর জোয়ারে মাটিচাপা পড়েছে একসঙ্গে মুক্তি পাওয়া আরও ১০টি ছবি।  

যেন তারা সিনেমা মুক্তির চমক দিতে নয়, বরং সোশ্যাল হ্যান্ডেলে ‘হা হা রিঅ্যাক্ট’ প্রতিযোগিতায় নেমেছেন!

এসব নিয়ে যখন চারপাশে চলছে হাহা হিহি, তখনই একটু নীরবতার ফুরসত তৈরি করে দিলেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। অনেকটা ভোজবাজির মতো প্রকাশ করলেন ‘লোকাল’ ছবির ট্রেলার। সঙ্গে ঘোষণা ঈদে মুক্তির! যে ছবিতে পুতুল নায়িকার নিয়ম ভেঙে দরকারি চরিত্রে হাজির হয়ে চমকে দিলেন শবনম ইয়াসমিন বুবলী। 

নতুন নায়ক আদর আজাদ দেখালেন লুকের খেলা। সবাই বলা শুরু করল, শাকিব-অনন্ত পেরিয়ে সত্যিকারের ঈদের ট্রেলার প্রকাশ করল আদর-বুবলীর ‘লোকাল’।

সেই প্রশংসাপত্র ভাঁজ করে পকেটে রাখতে না রাখতে ক্লিওপেট্রা ফিল্মস সোমবার সন্ধ্যায় প্রকাশ করল ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে দর্শকরা হয়ে পড়ছেন খান খান! 

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। ছবিটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’

‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

Advertisement

আদর খেলা হবে বুবলী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম