Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবারের মতো বাবা–মাকে নিয়ে সিনেমা দেখবেন শাকিব খান

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ পিএম

প্রথমবারের মতো বাবা–মাকে নিয়ে সিনেমা দেখবেন শাকিব খান

Advertisement

দুই দশকের বেশি অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এর মধ্যে অভিনয়জীবনের শুরু থেকে ৪৬টির মতো ঈদ উৎসব পেয়েছেন শাকিব খান। তবে আজ পর্যন্ত কোনো ঈদে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তার কোনো ছবি দেখেননি শাকিব।

এবারই প্রথম বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করবেন তিনি।

এবারের ঈদে দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। হল বুকিংয়েও সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি। 

এ বিষয়ে শাকিব খান বলেন, লিডার: আমিই বাংলাদেশ ছবিটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহেও ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন। তাই তো আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব। বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার।

Advertisement

শাকিব বুবলী লিডার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম