Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্যই করেন’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম

‘সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্যই করেন’

Advertisement

কানাডায় ভারতীয় শিখ পরিবারে জন্ম কারেনজিৎ কৌর ভোহরার। তার মঞ্চ নাম সানি লিওন।  তিনি একজন পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবেই বেশ পরিচিত। 

ভারত ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পে কাজ করার পাশাপাশি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ব্যবসাও পরিচালনা করেন সানি লিওন। 

এই দম্পত্তির তিন সন্তান রয়েছে।  ৭ বছর বয়সী কন্যার নাম নিশা, ৫ বছরের যমজ পুত্র নোয়া ও অ্যাশের। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব এবং কর্মজীবন একসঙ্গে সামলানোর বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি লিওন। 
তিনি বলেন, তিন সন্তানের মা হওয়া আমার পরিকল্পনায় ছিল না। প্রথম বার এক সন্তান, বছর খানেক পর হয়তো আরও এক সন্তান নেওয়ার চিন্তা ছিল। কিন্তু এক সঙ্গে তিন সন্তানের মা হওয়ার মতো চ্যালেঞ্জিং পরিকল্পনা ছিল না। তারপরও বলব সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্যই করেন। 

সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, আশা করি আমি সন্তানদের ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে পারব।  আমি চাই, ওরা বিশ্বনাগরিক হোক। শুধু ভারতের নয়, সারা পৃথিবীর নানা উৎসব-অনুষ্ঠান আমরা উপভোগ করি। প্রতিটি উৎসবের সঙ্গে সন্তানদের পরিচয় করিয়ে দেওয়া আমার দায়িত্ব। 
 

Advertisement

সৃষ্টিকর্তা যা করেন মঙ্গল জন্য করেন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম