Logo
Logo
×

Advertisement

বিনোদন

গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ: জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০১:১০ এএম

গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ: জয়া আহসান

Advertisement

ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। তেমনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঈদের শুভেচ্ছা অভিনেত্রী জয়া আহসান। 

তবে তার শুভেচ্ছায় ছিল— বিশ্বব্যাপী কোভিড ও সম্প্রতি দেশের মার্কেটগুলো অগ্নিকাণ্ডসহ মানুষের দুর্বিসহ সময় কাটিয়ে উঠার প্রেরণা।  

ঈদের দিন শনিবার বিকালে ফেসবুকে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন তিনি।

সেখানে ক্যাপশনে লেখেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এরপর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’

তিনি আরও লেখেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহুদিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি।

‘ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!’

Advertisement

জয়া আহসান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম