Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে একসঙ্গে আমির-সালমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৪:০২ এএম

ঈদে একসঙ্গে আমির-সালমান

Advertisement

ভারতের অন্যতম দুই মেগাস্টার সালমান খান ও আমির খান এবার একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিনের বন্ধু আমিরের সঙ্গে ঈদের ছবি শেয়ার করলেন বলিউডের ভাইজান সালমান। 

ইদানীং বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। কিন্তু দেখা মেলে না আমির খানের। শাহরুখ কিংবা সালমান কারো সঙ্গেই ধরা দেন না আমির। ঈদের দিন যেন তার ব্যতিক্রম ঘটল! সালমানের সঙ্গে ঈদ করলেন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দিয়ে জানিয়েছেন সালমান নিজেই।

ঈদে আমিরের সঙ্গে নিজের ছবিটি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সালমান। আমির নীল রঙের টি-শার্ট পরেছিলেন। ছবিতে গোঁফ ও চশমায় দেখা গেছে আমিরকে। সালমান পরেছিলেন কালো শার্ট ও প্যান্ট। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সালমান লিখেছেন, ‘চাঁদ মোবারক।’

এদিকে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

Advertisement

সালমান আমির

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম