Logo
Logo
×

Advertisement

বিনোদন

আনন্দবাজারের পুরস্কার নিয়ে যা বললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৯:০৬ এএম

আনন্দবাজারের পুরস্কার নিয়ে যা বললেন পরীমনি

Advertisement

ভারতের কলকাতার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়ে এই আলোচিত অভিনেত্রী বললেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত।’

বছর দুই আগে পরীমনির বাড়িতে র‌্যাবের অভিযানের সময় প্রথমে তিনি বাড়ির দরজা খোলেননি বলে অভিযোগ। উল্টো পুলিশকে দরজার বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ফেসবুক লাইভ করেছিলেন।

অভিযোগ করেন কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে তুলে নিয়ে যেতে এসেছেন। এরপর কিছুটা জোর করেই পুলিশ বাহিনী অভিনেত্রীর বাড়িতে ঢোকে।

পরীমনিকে সে দিনের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি বুঝতে পারিনি বাড়িতে পুলিশ এসেছে। আমি ভেবেছিলাম ডাকাত এসেছে। ’

বাংলাদেশের আলোচিত নাম পরীমনি চলচ্চিত্র জগতে ব্যস্ততমও বটে। ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমনির কর্মজীবনে। জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু।

একই বছর পরপর মুক্তি পায় ৬টি ছবি। অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমনি। ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবির মুখ্য ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।

Advertisement

আনন্দবাজার পুরস্কার পরীমনি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম