Logo
Logo
×

Advertisement

বিনোদন

রুচির পরিবর্তন করতে হবে: পূজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০২:৫১ পিএম

রুচির পরিবর্তন করতে হবে: পূজা

Advertisement

বেশ কিছুদিন ধরে ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী।

এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন‘ সিনেমাটি। গতানুগতিক গল্পের বাইরে অনেককিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে। এ প্রসঙ্গে তুলতে সংবাদমাধ্যমকে পূজা জানান, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে।

ঈদে যে ধরনের ছবি দেখে দর্শক অভ্যস্ত ‘জ্বীন‘ কি সে ধরনের সিনেমা জানতে চাইলে পূজা বলেন, ‘এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না। এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।‘

‘জ্বীন‘ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

Advertisement

পূজা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম