Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১২:৫৯ এএম

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

Advertisement

পরনে বেইজ রঙের ঢিলেঢালা আনারকলি চুড়িদার, খোলা চুল— শনিবার এই লুকেই  সালমান খানের বোনের বাড়িতে দেখা মিলল ক্যাটরিনা কাইফের। উপলক্ষ ছিল ঈদের পার্টি। 

তবে এটিই প্রথম নয়, প্রতি বছরই অর্পিতা খানের বাড়ির ঈদের অনুষ্ঠানে দেখা যায় ক্যাটরিনাকে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরও সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। তবে এবার অর্পিতার বাড়ির ঈদের অনুষ্ঠানে হাজির হওয়ার পর অভিনেত্রীকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা।

অভিনেত্রীর পরনে ঢিলেঢালা পোশাক দেখেই সন্দেহ প্রকাশ করেছেন নেটদুনিয়ার একাংশ। কেউ প্রশ্ন তুলেছেন, ‘ক্যাটরিনা কি সন্তানসম্ভবা?’, কারও মতে, ‘আজকাল আর শরীরচর্চা কেন্দ্রের বাইরে দেখা যায় না ওঁকে।’ কেউ বলেছেন, ‘দেখে তো মনেই হচ্ছে যে উনি অন্তঃসত্ত্বা।’

তবে এই প্রথম নয়, ভিকির সঙ্গে বিয়ের পর বিভিন্ন সময় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব এর আগেও ছড়িয়েছে। এবারও হয়তো সেরকমই কিছু হবে।

আগামীতে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা মিলবে ক্যাটরিনার। এই ছবিতে চরিত্রের খাতিরে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। বাস্তবেও কি তেমনটা হতে যাচ্ছে কিনা সেটায় দেখার পালা।
 

Advertisement

ক্যাটরিনা বিয়ে

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম