Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন নওয়াজের সঙ্গে দাম্পত্য কলহ সামনে আনলেন, জানালেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পিএম

কেন নওয়াজের সঙ্গে দাম্পত্য কলহ সামনে আনলেন, জানালেন আলিয়া

Advertisement

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বিরোধ চরমে আলিয়া সিদ্দিকীর। এবার দাম্পত্য জীবনের কলহ জনসম্মুখে নিয়ে আসার কারণ জানালেন অভিনেত্রী।

গণমাধ্যমে আলিয়া বলেন, আমাদের বাজে সম্পর্কগুলো জনসম্মুখে আনতে চাইনি। তবে আমার ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। মনে হচ্ছিল এগুলো প্রকাশ না করলে আমার দম বন্ধ হয়ে যাবে। তবে আদালতের সিদ্ধান্ত আমাকে স্বস্তি দিয়েছে এবং এখন শান্তিতে আছি।

আলিয়া আরও বলেন, ওই সময় মানসিকভাবে আমি কতটা বিপর্যস্ত ছিলাম শুধু আমি জানি। একজন ব্যক্তি কখনোই নিজেদের দুঃসময়ের কথা জনসম্মুখে জানাবে না। তখনই জানাবে যখন সহ্যর বাইরে চলে যায়। তবে এখনো মনে করি এ বিষয়গুলো আমার জনসম্মুখে আনা উচিত হয়নি। কিন্তু যখন কেউ গভীর সমস্যায় পড়ে তখন তাকে জনগণের আশ্রয় নিতে হয়। কারণ কথা শোনার মত কেউ ছিল না। অর্থাৎ কেউ কথা না শুনলেও লড়াই করে যেতে হবে।
 
আলিয়া বলেন, আমি এ জন্য পাবলিক প্ল্যাটফর্ম বেছে নিই যে, গণমাধ্যম যেন বুঝতে পারে, আমি কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যেটি একযুগ ধরে এ সমস্যার মধ্যে থাকার পরেও কাউকে বলতে পারছিলাম না। এটা আমার ক্যারিয়ারে চরম প্রভাব পড়ছিল। শুধু তাই নয়, আমাকে কাজও করতে দেওয়া হয়নি। এটি কাউকে বলতে পারছিলাম না।

তবে আলিয়া নওয়াজসিদ্দিকীকে ধন্যবাদ জানান তার প্রযোজনায় কাজ করতে দেওয়ার জন্য।

সাবেক এ দম্পতির ঘরে দুই সন্তান আছে। এপ্রিলে স্থানীয় একটি আদালত তাদের পড়াশোনা শেষ করার জন্য দু্বাইতে থাকার অনুমোদন দেয়।

 

Advertisement

নওয়াজ সিদ্দিকী

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম