Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্বামীর সাক্ষাৎকার কেন বারবার দেখেন স্ত্রী সায়রা বানু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৩:৫৮ পিএম

স্বামীর সাক্ষাৎকার কেন বারবার দেখেন স্ত্রী সায়রা বানু

Advertisement

ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান ও তার স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এআর রহমান তার স্ত্রীকে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করছেন।

প্রচলিত আছে— তার স্ত্রী ভালো তামিল বলতে পারেন না। সেই মঞ্চেই এআর রহমানের কণ্ঠের প্রেমে পড়ার কথা জানান সায়রা বানু।

সম্প্রতি চেন্নাইতে সায়রা বানুর সঙ্গে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এআর রহমান। 

পুরস্কারের ক্রেস্টটি স্ত্রীর হাতে দিয়ে এআর রহমান বলেন, ‘আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। সে (সায়রা বানু) বারবার বাজায় এবং দেখে। কারণ ও আমার কণ্ঠ ভালোবাসে।’ 

হোস্ট তখন সায়রাকে কথা বলার জন্য অনুরোধ করেন। সায়রা বানু তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলতে মাইক্রোফোন হাতে নেন। এর মধ্যে তাকে খোঁচা দেন এআর রহমান। তিনি স্ত্রীকে হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করেন। 

সায়রা তখন চোখ বন্ধ করে লাজুক মুখে বলেন, ওহ মাই গড।’ দর্শকরা বুঝে ফেলেন। সবাই হেসে হাততালি দেন। এবার সায়রা বলেন, সবাইকে শুভ সন্ধ্যা। দুঃখিত আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই আমাকে ক্ষমা করুন। আমি খুব খুব খুশি এবং আবেগাপ্লুত। কারণ তার (এআর রহমান) কণ্ঠ আমার প্রিয়। আমি তার কণ্ঠের প্রেমে পড়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি। 

এআর রহমান ও সায়রা বানু বিয়ে করেন ১৯৯৫ সালে। তাদের তিন সন্তান—খাতিজা, রহিমা ও আমীন।

Advertisement

সাইরা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম