Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলোচনায় মৌসুমী মৌ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:২১ এএম

আলোচনায় মৌসুমী মৌ

Advertisement

ঈদের আগে উর্বশী গানের সিঁড়ি থেকে প্রকাশিত ‘চুম্বক চুম্বক প্রেম’ শিরোনামের একটি গান নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মৌসুমী মৌ। 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন রিপন খান। ঈদের আগে আরও তিনটি মৌলিক গান প্রকাশ পায় এ সংগীতশিল্পীর। 

মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে প্রকাশ হয় ‘কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে ‘পিরিতের আঠা’ এবং ড. সোহেল মাসুদের কথা ও সুরে ‘অনুরাগের বীণা’। সবকটি গান নিয়েই শ্রোতারা তার প্রশংসা করেছেন বলে জানিয়েছেন মৌসুমী মৌ। 

তিনি বলেন, ‘চেষ্টা করেছি শ্রুতিমধুর কথা ও সুরের গান করতে। শ্রোতারা শুনছেন, প্রশংসা করছেন এটাই আমার স্বার্থকতা। ভবিষ্যতে আরও ভালো গান করার অনুপ্রেরণা দেবে এটি।’ 

এ সংগীতশিল্পী জানিয়েছেন, তার কণ্ঠের আরও কিছু মৌলিক গান প্রকাশের অপেক্ষায় আছে।
 

Advertisement

আলোচনা মৌসুমী মৌ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম