Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১০০ উট পণ দিয়ে ভারতের যে বিবাহিত অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব মিসরীয় পরিবারের!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৪৬ পিএম

১০০ উট পণ দিয়ে ভারতের যে বিবাহিত অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব মিসরীয় পরিবারের!

Advertisement

মিশর ঘুরতে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন ভারতীয় এক অভিনেত্রী। তার নাম দেবলীনা কুমার। ১০০ উট পণ দিয়ে  টালিউডের বিবাহিত এই অভিনেত্রীকে ঘরের বউ করতে চেয়েছিল মিসরের এক অভিজাত পরিবার।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ অতিথি হিসাবে এসেছিলেন দেবলীনা। সেখানেই তিনি অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেন। 

আনন্দবাজার পত্রিকা জানায়, বেশ কিছু দিন আগে মিসরে গিয়েছিলেন দেবলীনা। ওই ভ্রমণের অনেক ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। পিরামিডের সামনে লাল শাড়ি পরা তার একটি ছবি দর্শকদের মন কেড়েছিল। আর সেখানে গিয়েই এমন একটি প্রস্তাব পান তিনি।

দেবলীনা বলেন, ওখানে গিয়ে বিয়ের প্রস্তাব আসবে, এটা তো আমি ভাবতেই পারিনি। ১০০টি উট তারা পণ হিসাবে দেবে বলেছিল। এতগুলো উটের বিনিময়ে আমায় তাদের বাড়ির বৌ করে নিয়ে যেতে চেয়েছিল।

২০২০ সালে ভালোবেসে টালিউড অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে বিয়ে করেন দেবলীনা। তারা দুজনই টালিপাড়ার পরিচিত জুটি। 

Advertisement

উট পণ বিবাহিত অভিনেত্রী বিয়ে প্রস্তাব মিসরীয় পরিবার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম