Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজের তিক্ত অতীত তুলে ধরে তরুণদের যে উপদেশ দিলেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:১৫ এএম

নিজের তিক্ত অতীত তুলে ধরে তরুণদের যে উপদেশ দিলেন শবনম ফারিয়া

Advertisement

২০১৯ সালে অনুষ্ঠানিকভাবে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। শুরুটা ভালোভাবে হলেও বেশিদিন টিকেনি তাদের দাম্পত্য জীবন। মাত্র এক বছর ৯ মাস পরই বিচ্ছেদ হয় এই জুটির। এরপর একজন আরেকজনের বিরুদ্ধে তোলেন নানা অভিযোগ।

এ সম্পর্কের ইতি টেনে একক জীবনে প্রবেশ করেন অভিনেত্রী। তবে গুঞ্জন রয়েছে, এরপর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ ব্যাপারে অভিনেত্রী স্পষ্ট কিছু এখনো বলেননি। কিন্তু এখনো সম্পর্ক নিয়ে গভীরভাবে যে তিনি ভাবেন, সেটা তার সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই স্পষ্ট।

সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ভালোবাসা ও সম্পর্ক তিক্ততার কথা জানিয়েছেন ফারিয়া। সেখানে অতীতের কথা উল্লেখ করে লিখেছেন, ‘কিছু মানুষ জীবনে শিক্ষা হয়ে আসে। ২০২১ ও ২০২২ সাল ছিল ভুল মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কাছাকাছি যাওয়ার সময়। ২০২৩ সাল ভালোর দিকে যাচ্ছে।’

‘এমনিতেই অপ্রয়োজনীয় ভুয়া মানুষজন দূরে চলে যাচ্ছে! কাছের মানুষ আরও কাছে আসছে। এতে হালকা এবং ভালো লাগছে।’

এর পরই অভিনেত্রী তরুণদের উপদেশ দেন। তরুণদের উদ্দেশ্যে লেখেন, ‘আপনার সঙ্গে কেউ যতই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, যদি তার কোনো রকম মানসিক সমস্যা (উদ্বেগ ও বিষণ্ণতা ছাড়া) কিংবা মাদক সংশ্লিষ্টতা থাকে, তাহলে সবসময় তার থেকে দূরে থাকবে। তারা ক্ষতিকর। অন্যথায় যতদিনে তুমি বুঝবে তারা ক্ষতিকর, ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সাবধান থাকো।’

Advertisement

তিক্ত শবনম ফারিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম