Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৯:৪৭ পিএম

আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির

Advertisement

বিয়ে করেছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই। 

তবে তার বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। পরে এদিন বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি। 

সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

তিনি আরও লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

সবশেষে এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।
 

Advertisement

ভালো স্বামী সালমান মুক্তাদির

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম