Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমার অপেক্ষায় অনেক মেয়ে বিয়ে করছে না: জায়েদ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০১:৫৮ পিএম

আমার অপেক্ষায় অনেক মেয়ে বিয়ে করছে না: জায়েদ খান

Advertisement

চিত্রনায়ক জায়েদ খান একটি বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক জায়েদ খানের ওই বক্তব্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে। আমার যত ফোন আসে, সব মেয়েদের। আমি যত গিফট পাই, সব মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটি ‘আনবিলিভেবল’। অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। 

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে জায়েদ খান জানান, তিনি এখনো প্রেম করছেন না। ভালো লাগলে প্রেম করবেন, যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন।

জায়েদ খানের জন্ম ও বেড়ে ওঠা মফস্বলে। এর পর এসেছেন ঢাকা শহরে। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা প্রসঙ্গে জায়েদ খান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আর্থিক অসচ্ছলতায় দিন পার করেছেন। অনেক সময় দূর থেকে মেয়েদের দেখেও কাছে গিয়ে প্রেম নিবেদন করতে পারেননি। তবে চিত্রনায়ক হওয়ার পর জায়েদ খানের দিন বদলে গেছে। 

জায়েদ বলেন, ‘আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়।’

অভিনয়, ব্যক্তিগত জীবন ও শিল্পী সমিতি নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জায়েদ খান। 

Advertisement

জায়েদ খান বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম