Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কুষ্টিয়ার কুলফি মালাইয়ে মজেছেন বুবলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০২:৪১ পিএম

কুষ্টিয়ার কুলফি মালাইয়ে মজেছেন বুবলী

Advertisement

ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি। 

গত ২৯ এপ্রিল সেই ছবির প্রচারে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে কুষ্টিয়া যান এই অভিনেত্রী। সেখানে একটি রেস্টুরেন্টে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই খান তিনি।

গত রোববার কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে মালাই খাওয়ার ভিডিও পোস্ট করে বুবলী লেখেন— ‘কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই! আহ, কী দারুণ …’

এক মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই খাচ্ছেন বুবলী। বুবলী বলেন, ‘এটা হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। বিসমিল্লাহ্,  টু গুড, একদম ফ্রেশ।’

Advertisement

বুবলী লিডার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম