Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি জাতীয় ক্রাশ, তরুণীদের সাড়ায় অভিভূত: জায়েদ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৩:০৪ পিএম

আমি জাতীয় ক্রাশ, তরুণীদের সাড়ায় অভিভূত: জায়েদ খান

Advertisement

চিত্রনায়ক জায়েদ খান এক সাক্ষাৎকারে বলেন, আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে। আমার যত ফোন আসে, সব মেয়েদের। আমি যত গিফট পাই, সব মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটি ‘আনবিলিভেবল’। 

তিনি বলেন, তারা আমার সঙ্গে প্রেম করতে চান? আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ— আমি তো নোংরামি করিনি। করলে এতদিনে অনেক কিছু বের হতো।

জায়েদ বলেন, আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়।

তিনি বলেন, এখন প্রতিনিয়ত মেয়েরা ফেসবুকে মন্তব্য করছেন। ফোন দিয়ে অনুরোধ করছেন ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। অনেক মেয়ে ইনবক্সে ছবি পাঠাচ্ছেন। এর কারণ আমার মধ্যে ভেজাল নেই। টাকা, সম্মান হলে মানুষ বদলে যায়; কিন্তু জায়েদ খান অতীত মনে রাখে। আমি ছোট থেকে বড় হয়েছি। এসব কথা মেয়েরা পছন্দ করেছেন।

Advertisement

জায়েদ খান ক্রাশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম