Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গালায় ডাক না পাওয়ায় যে কাণ্ড করলেন দীপিকা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০২:০৪ পিএম

গালায় ডাক না পাওয়ায় যে কাণ্ড করলেন দীপিকা!

Advertisement

এর আগে তিনবার মেট গালার লাল গালিচায় পা রাখলেও চলতি বছরে সেখানে ডাক পাননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকান। তবে সেখানে ডাক পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 

এ বছরই প্রথম মেট গালায় পা রাখলেন আলিয়া। পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের পোশাক পরে মেটের গালিচায় হাঁটেন তিনি। প্রায় এক লক্ষ মুক্তা দিয়ে বানানো পোশাক পরে প্রয়াত কিংবদন্তি পোশাকশিল্পী কার্ল ল্যাগারফিল্ডের ‘ব্রাইড’-এর বেশে মেট গালায় উপস্থিত হয়েছিলেন বলিউডের গাঙ্গুবাঈ। খবর আনন্দবাজারের।

তবে তার এই সাফল্য নাকি ইর্ষা হচ্ছে তারই এক সহকর্মীর। তিনি দীপিকা পাড়ুকান। মেট গালায় আমন্ত্রিত হওয়ার ফলে আলিয়া যেভাবে চর্চায় রয়েছেন সম্প্রতি, তাতেই নাকি হিংসায় জ্বলেপুড়ে যাচ্ছেন তিনি।

দিন দুয়েক আগে আলিয়ার মেট গালায় অভিষেকের দিনেই অস্কারের অনুষ্ঠানের ব্যাকস্টেজের কিছু ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন দীপিকা। কালো যে পোশাক পরে অস্কারের মঞ্চে সবার নজর কেড়েছিলেন অভিনেত্রী, সেই পোশাকেরই ছবি পোস্ট করেন তিনি। আলিয়ার মেট গালার অভিষেকের দিনেই যে প্রায় মাস দুয়েক পুরনো ছবি পোস্ট করেছেন দীপিকা, তা নজরে পড়ে নেটিজেনদের। 

তার পরেই সমাজমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের দাবি, আলিয়ার ওপর থেকে প্রচারের আলো সরাতেই এমন কাজ করেছেন দীপিকা। অনেকের মতে, চলতি বছরের মেট গালায় ডাক না পেয়ে হীনমন্যতায় ভুগছেন অভিনেত্রী। তা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। শুধু অস্কারের ব্যাকস্টেজের ছবি পোস্ট করাই নয়, টুইটারে নাকি একটি আলিয়া ভাটবিরোধী অ্যাকাউন্টও ফলো করেছেন দীপিকা। যদিও, নিজের ভুল বুঝতে পেরে সেই অ্যাকাউন্টকে আবার আনফলো করে দেন তিনি।

Advertisement

দীপিকা গালা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম