Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঐশ্বর্য-দীপিকা-সোনমের পর আনুশকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০১:১০ পিএম

ঐশ্বর্য-দীপিকা-সোনমের পর আনুশকা

Advertisement

আগামী ১৭ মে থেকে শুরু হবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। 

সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পড়ল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। খবরটা দিয়েছেন ভারতে থাকা ফরাসি দূত। 

সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত আনুশকা শর্মার ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘দারুণ লাগল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’

আগের বার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিকস ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।  

এবারের ৭৬তম উৎসবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও হলিউডের খ্যাতনামা অভিনেত্রী কেট উইনসলেট।

Advertisement

আনুশকা শর্মা কান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম