Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গজনীর সিক্যুয়াল নিয়ে ফিরছেন আমির খান!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৪:১২ এএম

গজনীর সিক্যুয়াল নিয়ে ফিরছেন আমির খান!

Advertisement

অভিনয় থেকে কিছুটা দূরে আছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে সিনেমা নিয়ে ভাবনা থেকে দূরে নেই। অভিনয়ে বিরতির মাঝেই কয়েকবার হায়দ্রাবাদে গিয়েছেন। 

জানা গেছে, তার এ যাতায়াতের মূল কারণ ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ক্রাইম থ্রিলার সিনেমা ‘গজনী’র সিক্যুয়াল তৈরির বিষয়ে আলোচনা করা। আমির খান নিজেও এ সিনেমার সিক্যুয়াল তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। 

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। তাই নিজেকে তৈরি করতে আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতিতে আছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গজনীর সিক্যুয়াল নিয়ে গত সপ্তাহে তেলেগু সিনেমা প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে সিক্যুয়াল নির্মাণের বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে গজনীর বিখ্যাত ‘সঞ্জয় সিংঘানিয়া’ চরিত্রের ওপর ভিত্তি করে খুব শিগ্গিরই একটি ফাইনাল স্ক্রিপ্টও তৈরি করা হবে। 

তবে সিক্যুয়াল নির্মাণ সম্পর্কিত কাজটি খুবই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। আমিরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো তথ্য জানা যায়নি। শুধু গজনীর সিক্যুয়ালই নয়, বরং এরই মধ্যে আরও কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন আমির। তবে এখনো কোনো সিনেমার প্রস্তাব গ্রহণ করেননি বলিউড তারকা। 

উল্লেখ্য, এ আর মুরাগাদস পরিচালিত ‘গজনী’ সিনেমায় আমিরের বিপরীতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল আসিনকে। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিসেই ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছিল।

Advertisement

গজনী সিক্যুয়াল আমির খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম