Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৩:৩০ পিএম

যে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অভিনেত্রী

Advertisement

‘পটোল কুমার গানওয়ালা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসে হিয়া দে। অনেক দিন হলো সিরিয়াল করছে না সে। এবার নতুন ছবি পোস্ট করে কটাক্ষের মুখে হিয়া।

পরনে কালো ড্রেস। সাদা রঙের চেয়ারে বেশ কায়দা করে বসেছে অভিনেত্রী হিয়া দে। যদিও এখনো ইন্ডাস্ট্রিতে তার পরিচয় ‘পটোল’ নামেই। তবে এখন অনেকটা বড় হয়ে গেছে হিয়া। প্রতি দিন নিত্যনতুন পোস্ট করতে থাকে ইনস্টাগ্রামে। 

তেমনই একটি ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করল হিয়া। যে ছবিতে তার হাতে শোভা পাচ্ছে একটি ভর্তি ওয়াইন গ্লাস। এই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ শুরু হয় তাকে নিয়ে।

এখনো স্কুলের গণ্ডিও পার করেনি সে। তার আগেই বিভিন্ন সময়ে অভিনেত্রীর ছবি দেখে সমাজমাধ্যমে আপত্তি তুলেছিলেন তার অনুরাগীরা। এবারেও সেই একই বক্তব্য চোখে পড়ল। 

একজন লিখলেন, “অল্প বয়সে পেকে গেলে এটাই হয়।” আবার কারও বক্তব্য— “ছিঃ এত কম বয়সে হাতে ওয়াইনের গ্লাস”। 

আবার কারও মতে, “জীবনে আর তোমার কিচ্ছু হবে না। শুধু ক্লাব আর পার্টিই করবে।” যদিও কোনো কথায় উত্তর দেয়নি হিয়া। 

এই ছবি পোস্ট করে হিয়া লিখেছে, “নাইট ক্লাব পার্টি”। এই ক্যাপশন পড়েই শোরগোলের সূত্রপাত।

Advertisement

হিয়া দে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম