Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাজ-মিম ইস্যুতে মুখ খুললেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৩:৪৪ পিএম

রাজ-মিম ইস্যুতে মুখ খুললেন পরীমনি

Advertisement

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শকপ্রিয় হয়। এ কারণে আলোচনায় আসেন এ জুটি। পরে এ জুটির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের মতো গুরুতর অভিযোগ আনেন রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনি।

ভক্তদের মাঝে আলোচনা আছে, পরীর আপত্তির কারণে রাজ-মিম একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। রাজ-মিম-পরীমনি ইস্যু নিয়ে এতদিন প্রকাশ্যে তেমন মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা ভাঙলেন পরীমনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি এ নায়িকা বিষয়টি নিয়ে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। তা ছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিল, সে আর কাজ করবে না রাজের সঙ্গে।

সেটি তো কোনো সমাধান নয়। পরীমনি আরও বলেন, এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।

তিনি জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার (পরী)। পরীমনি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমনির ভীষণ প্রিয়।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাজ।

 

Advertisement

পরীমনি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম