Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না: পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৭:৪৭ পিএম

এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না: পরীমনি

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মা’ ছবিটি। এটি দেশে মুক্তি দিয়েই নির্মাতা অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের কান সৈকতের উদ্দেশে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে।

মঙ্গলবার ‘মা’ ছবির কান-প্রিমিয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
অরণ্য আনোয়ার ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে ‘মা’ তার প্রথম নির্মিত সিনেমা।

অরণ্য আনোয়ার বলেন, এটা আমার প্রথম ছবি; যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সব মা’কে উৎসর্গ করেই এই ছবিটি আমি নির্মাণ করেছি।

ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।

সিনেমাটি প্রসঙ্গে পরীর ভাষ্য- এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের ছেলে রাজ্য আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তি পাচ্ছেন তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

Advertisement

কান প্রিমিয়ার মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম