Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাবেক প্রেমিকরা সবাই ভালো ছিলেন: প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১২:৫২ পিএম

সাবেক প্রেমিকরা সবাই ভালো ছিলেন: প্রিয়াংকা

Advertisement

হলিউড অভিনেতা নিক জোনাসকে বিয়ের আগে অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে তাদের সংসারে একটি মেয়েও আছে। স্বামী, সন্তান নিয়ে ভালো সময়ই পার করছেন প্রিয়াংকা। 

এরই মধ্যে সাবেক প্রেমিকদের নিয়ে কথা বললেন প্রিয়াংকা। তিনি জানান, তার সাবেক প্রেমিকরা সবাই ভালোই ছিলেন।

তার সাবেক প্রেমিকদের তালিকায় রয়েছে— শহিদ কাপুর, হারমান বেওয়াজা এমনকি শাহরুখ খানের নাম। তবে তাদের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও প্রিয়াংকা কখনো তা স্বীকার করেননি।

প্রেমিকদের নাম উল্লেখ না করলেও একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, একটা সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমার নির্দিষ্ট একটা ধারণা ছিল। ধারণাটা আমি আমার জীবনে আসা প্রেমিকদের মধ্যে খুঁজে ফিরেছি। কিছু সম্পর্ক হয়তো খারাপভাবে শেষ হয়েছে, কিন্তু যাদের পেয়েছি, তারা সবাই ভালো ছিলেন। 

তিনি আরও বলেন, আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়িয়েছি। যাদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি, তার আগে নিজেকে সময় দিইনি।

প্রিয়াংকা জানান, সর্বশেষ তিনি সম্পর্কে জড়ান নিক জোনাসের সঙ্গে। অন্যান্য সম্পর্কের আগে নিজেকে সময় না দিলেও নিকের সঙ্গে প্রেম করার আগে দুই বছর একা ছিলেন। এ সময় তিনি নিজেকে সময় দিয়েছেন, ভেবেছেন। 

আগের সম্পর্কগুলোয় তিনি কী কী ভুল করেছেন, তা খুঁজেছেন। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক হয়েছেন। এর পরই অনেক ভেবেচিন্তে নিকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াংকা।

Advertisement

প্রিয়াংকা নিক জোনাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম