Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৩, ০২:৩৩ পিএম

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

Advertisement

আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। কিছু কারণে তিনি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। 

মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করব।

তার সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটিও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। 

তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখব ঠিক করে ফেলেছি। এত আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সব কিছু গুছিয়ে নামছি।

ডিপজল দাবি করেন, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহসভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

Advertisement

ডিপজল নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম