Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিউইয়র্কে রম্য বিতর্ক ‘আমিই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৬:১২ পিএম

নিউইয়র্কে রম্য বিতর্ক ‘আমিই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র’

ফাইল ছবি

Advertisement

রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএর আয়োজনে রবীন্দ্র উৎসব উপলক্ষ্যে সম্প্রতি ‘আমিই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ চরিত্র’ শীর্ষক এক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। 

নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী আয়োজিত রবীন্দ্র উৎসবের শেষ দিন ৭ মে এ রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। রম্য বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে তার শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে অমিত-লাবণ্য, মহেন্দ্র-বিনোদনী ও রমেশ-হেমনলিনী চরিত্র অবলম্বনে বক্তব্য রাখেন আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশের সাবেক বিতার্কিকরা। 

এতে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. তারান্নুম শায়লা জামান প্রত্যাশা, টেক্সাসের এসএফএ স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোস্তাফিজ খান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সামছুন নাহার নূপুর, মেরিল্যান্ডে অবস্থানরত অ্যাটর্নি রাজু মহাজন ও ভার্জিনিয়ায় অবস্থানরত আর্কিটেক্ট সাঈদা সাথী উপস্থিত ছিলেন। 

কবিগুরুর স্মরণে এই উৎসবে আবৃতি, সেমিনার, নাটক, প্রামাণ্য চিত্র, ফ্যাশন শো ও রম্য বিতর্কসহ ছিল ৫৪টি আয়োজন। তবে উৎসবের প্রধান আকর্ষণ ছিল আমিই রবীন্দনাথের শ্রেষ্ঠ সৃষ্টি শীর্ষক রম্য বিতর্ক। আমেরিকায় বসবাসকারী হাজারেরও বেশি বাঙালি দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

প্রীতি বিতর্ক শেষে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রবীন্দ্রনাথ তার এক জীবনে যা লিখেছেন, যা এক জীবনে পড়ে শেষ করা যাবে না। চিন্তায়, সাহিত্য-সংস্কৃতিতে, রাজনৈতিক ভাবনায়, খাদ্যাভ্যাসে, পোশাক-পরিচ্ছদ সবকিছুতেই বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্র ভাবনা। রবীন্দ্রনাথকে বুঝতে হলে তার সৃষ্টিগুলোকে বুঝতে হবে। রবীন্দ্রনাথ তার সৃষ্টির মাধ্যমেই অনন্তকাল বেঁচে থাকবেন।

দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। ৬ মে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার, ভারতীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখক চন্দ্রিল ভট্টাচার্য, রবীন্দ্র উৎসবের প্রধান উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, নিউইয়র্কের ভারতীয় হাইকমিশনের কনসাল জেনারেল রনধীর জেসওয়াল, বাংলাদেশ হাইকমিশনের কনসাল জেনারেল ড. মোহাম্মাদ মনিরুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের কনভেনার হাসানুজ্জামান সাকী।

Advertisement

রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম