Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পোশাকের কারণে নতুন বিড়ম্বনায় উরফি, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:২৫ এএম

পোশাকের কারণে নতুন বিড়ম্বনায় উরফি, ভিডিও ভাইরাল

Advertisement

অদ্ভুত পোশাকের জন্য সবসময় বিতর্কে থাকেন উরফি। সম্প্রতি আবারও উদ্ভট পোশাক পরে নতুন বিড়ম্বনায় পড়েছেন তিনি।

পোশাকের কারণে চা পান করতে গিয়ে বিপদে পড়ছেন তিনি। এ পোশাকের জন্য গ্লাস থেকে কিছুতেই চা পান করতে পারছেন না উরফি।

ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও পোস্ট করে লিখেছেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়।’

ভিডিওতে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। মুখের সামনে ব্যারিকেড! ওটাই তার পোশাক। পোশাকের জন্যই তার চা পানে অসুবিধা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত তিনি একটা উপায় খুঁজে নেন। ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইট থেকে চা পান করছেন।

এই ভিডিওটি রীতিমতো ভাইরাল। এই পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘স্ট্রর আবিষ্কার তো এটার জন্যই হয়েছিল।’ 

আরেক ব্যবহারকারী লিখেন, ‘এভাবেই সবাইকে বিনোদন দিতে থাকুন।’

তবে উরফির এমন কাণ্ড নতুন নয়। এর আগেও ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। আর লতাপাতা থেকে দড়ি দিয়ে তৈরি পোশাক তো উরফির কাছে সাধারণ ঘটনা।

ভিডিও দেখতে

Advertisement

উরফি ভিডিও

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম