Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জাহান্নামেও জায়গা হবে না শাহরুখ কন্যা সুহানার!

Advertisement

Icon

প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ০৮:০২ পিএম

জাহান্নামেও জায়গা হবে না শাহরুখ কন্যা সুহানার!

সুহানার প্রকাশিত বিকিনি পরা ছবি

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান ভক্তদের তীব্র রোষানলে পড়েছেন। নিজের বিকিনি পরা বা অর্ধনগ্ন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করায় রীতিমতো ট্রোল হতে হচ্ছে তাকে।

বর্তমানে কিং খান ছুটি কাটাচ্ছেন ইউরোপে। স্পেন থেকে ফ্রান্স হয়ে এই মুহূর্তে তারা ইতালিতে অবস্থান করছেন। স্ত্রী গৌরী, আরিয়ান, আব্রাম এবং সুহানাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি।

ছুটি কাটানোর ছবি পোস্ট করেই বিপাকে শাহরুখ। তার তরুণী কন্যা সুহানাকে একটি ছবিতে দেখা গিয়েছে বিকিনি পরা অবস্থায়। সেই ছবির তলায় কুৎসিত কমেন্টের ভিড়। নেটিজেনরা অকথ্য ভাষায় আক্রমণ করেছেন সুহানাকে।

কেউ লেখেন, সেলিব্রিটি মানেই কি পোশাক খুলে ঘুরে বেড়াতে হবে? কেউ কেউ আরও খারাপ ভাষায় মন্তব্য করেছেন।

বিকিনি পরা ওই ছবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, ভুলে যেও না তুমি একজন মুসলমান, ইসলামে এভাবে শরীর দেখানোর অনুমতি নেই, জাহান্নামেও জায়গা হবে না তোমার।

তবে সুহানাকে নিয়ে এমন মন্তব্যের জবাবে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তারা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছে, এই ‘ফতোয়া ব্রিগেড’ কী চায়? সুইমিং পুলে একজন কী পরবেন? শাড়ি, শেরওয়ানি, সালওয়ার কামিজ, বোরকা?

Advertisement

সুহানা শাহরুখ জাহান্নাম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম