Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিবের উদ্দেশ্যে এবার যে বার্তা দিলেন বুবলী 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

শাকিবের উদ্দেশ্যে এবার যে বার্তা দিলেন বুবলী 

Advertisement

ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎসসহ নানা অভিযোগ করেছেন। শাকিবের এসব অভিযোগে চরম বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন শবনম বুবলী।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে উঠে এসেছে সমসাময়িক আলোচিত বিষয়গুলো। তার মধ্যে সর্বশেষ বুবলীর কাছে জানতে চাওয়া হয় এত কিছুর পরও শাকিবের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? 

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, তার উদ্দেশ্যে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন- তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

বুবলী বলেন, আমি কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন। 

সন্তানের প্রসঙ্গ টেনে এ চিত্রনায়িকা বলেন, এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

Advertisement

ঢালিউড শবনম বুবলী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম