Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৪:৪৭ পিএম

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

Advertisement

আলোচিত অভিনেত্রী পরিমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরীমনির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য। 

রোববার দিনগত রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অসুস্থতার বিষয়টি পরীমনি নিজেই নিশ্চিত করেছেন। 

পরীমনির স্ট্যাটাস থেকে জানা গেছে, তার জ্বর। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর হাসপাতালের বেডে মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে ছোট্ট রাজ্য।

ছেলের ঘুমন্ত ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ 

১৪ মে ছিল মা দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমনিকে। অসুস্থ অবস্থাতেও ছেলের প্রতি দায়িত্ব পালন থেকে বিরতি নেননি পরীমনি, হাসপাতালের বেডে শুয়েও শিশুসন্তানের দেখাশোনা করছেন নায়িকা।

Advertisement

পরীমনি অসুস্থ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম