Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাগদানের পর সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিণীতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৯:১৬ এএম

বাগদানের পর সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিণীতি

Advertisement

দিল্লিতে বাগদান সেরেছেন সংসাদ সদস্য রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। রাঘবের জীবনে এখন রাজনীতি পরিণীতি মিলেমিশে একাকার। পরিবার ও কিছু ঘনিষ্ঠ ব্যক্তিত্বের উপস্থিতিতে বাগদান সেরেছেন রাজনীতি ও অভিনয় দুনিয়ার এই তারকা জুটি। 

দুজন দুজনের প্রেমে মজলেও তা একটিবারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে আংটি বদল হতেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কটি। বাগদানের পর তাদের প্রেম নিয়ে মুখ খুললেন পরিণীতি। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিণীতি লেখেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সবার, তা দেখে সত্য়িই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, আমাদের দুজনের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। একেবারে বিপরীতধর্মী কর্মক্ষেত্র থেকে এসেছি। তবে আমাদের সম্পর্ক খুব অটুট। আর এই কারণেই খুব বড় পরিবারকে পেয়েছি আমরা। যা কিনা আমাদের সম্পর্কের ভিত।

পোস্টে আত্মীয়-পরিজন, সহকর্মী ও বিশেষ করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান অভিনেত্রী।

Advertisement

বাগদান পরিণীতি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম