Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব কানের দুল পরতে ভুলে গেলে আমারটা নিত: অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০২:৫২ পিএম

শাকিব কানের দুল পরতে ভুলে গেলে আমারটা নিত: অপু বিশ্বাস

Advertisement

‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্য দিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনও কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছু দিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন। ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু। শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু।

নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরার, সেটা বলা যাবে না।’ 

যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত। শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক।

Advertisement

শাকিব খান অপু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম