Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩, ১১:০৩ এএম

নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা

Advertisement

অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়েছে।

জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়। 

পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।

Advertisement

গায়ক নোবেল প্রতারণা মামলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম