Logo
Logo
×

Advertisement

বিনোদন

বলিউডে ইব্রাহিমের অভিষেক নিয়ে যা জানালেন সারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০১:০৭ পিএম

বলিউডে ইব্রাহিমের অভিষেক নিয়ে যা জানালেন সারা

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। অভিনেত্রীর ছোটভাই ইব্রাহিম আলি খান পর্দায় অভিষেকের অপেক্ষায়। বলিপাড়ায় বহুদিন ধরে গুঞ্জন চলছে— বাবা-মা ও দিদির পথে অভিষেক হচ্ছে ইব্রাহিমের। এবার ভাইয়ের অভিনয় দুনিয়ায় পা রাখা নিয়ে মুখ খুললেন সারা।

সম্প্রতি ইব্রাহিমকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং সেটে দেখা গেছে। করণ জোহরের সহকারী হিসেবে এ সিনেমায় কাজ করেছেন সাইফপুত্র। তবে ঠিক কবে ইব্রাহিম বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, এ নিয়ে ইব্রাহিম কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

প্রথমবারের মতো ভাইয়ের ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন সারা। অভিনেত্রী বলেন, ইব্রাহিম সদ্য ওর প্রথম সিনেমার কাজ শেষ করেছে।

তিনি আরও বলেন, আমরা দুজনেই ভীষণ আবেগপ্রবণ। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে, ভাই অভিনেতা হিসাবে তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছে। হ্যাঁ, ও যখনই বাড়ি ফেরে, তা সে স্কুল থেকে হোক বা শুটিং থেকে, আমরা দুজনেই একে অপরের জন্য বেশ হাসিখুশি থাকি। আমি বেশ বুঝতে পারি, আমার মধ্যে একটা মায়ের মন রয়েছে। কারণ আমি আর মা ইব্রাহিমের সঙ্গে একই রকম আচরণ করি।

প্রসঙ্গত, করণ জোহরের প্রযোজনা সংস্থার সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখছেন ইব্রাহিম আলি খান।

 

Advertisement

বলিউড সারা আলি খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম