Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনন্ত-বর্ষার ভক্তদের জন্য দুঃসংবাদ

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৩:৫৯ পিএম

অনন্ত-বর্ষার ভক্তদের জন্য দুঃসংবাদ

Advertisement

গেল দুই বছর ধরে 'নেত্রী: দ্য লিডার' ছবির মুক্তির কথা শোনা যাচ্ছিল। সবশেষ এ ঈদে মুক্তি পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না। সিনেমাটিতে নেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষাকে।

বরাবরের মতো সিনেমাটিতে বর্ষার বিপরীতে থাকবেন অনন্ত জলিল। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, সিনেমার চরিত্রটি একেবারে নতুন ধরনের। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের কাছে ভালো লাগবে। সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না।

'নেত্রী: দ্য লিডার' সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

Advertisement

অনন্ত বর্ষা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম