Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীপিকার এক উত্তরে চুপ কঙ্গনা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৭:১৯ পিএম

দীপিকার এক উত্তরে চুপ কঙ্গনা!

Advertisement

কঙ্গনা রানাউত ও দীপিকা পাড়ুকোন দুজনেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যদিও তাদের ক্যারিয়ার শুরু যাত্রাপথ- সবটাই একেবারে আলাদা। 

বহু বছর আগে একবার প্রকাশ্যে বিবাদে জড়ান কঙ্গনা-দীপিকা! তবে সময়ের সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। কখনো একে অপরের প্রশংসা করেছেন। আবার পরিস্থিতি বদলে যাওয়ায় তির্যক মন্তব্য করতেও ছাড়েননি। 
এমনিতেই কারও কাছে হার মানার পাত্রী নন কঙ্গনা। তবে দীপিকার কথার পালটা জবাব সেদিন দিতে পারেননি বলিউড কুইন।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে দুই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, টাকার জন্য কখনও ছবি করেছেন তারা? একবাক্যে উত্তর দেন দীপিকা। মুহূর্তের মধ্যে বলেন, না কখনও তেমনটা করিনি। উল্টো দিকে কঙ্গনা স্বীকার করে নেন যে তিনি স্রেফ টাকার জন্য বেশ কিছু ছবি করেছেন।

কঙ্গনা বলেন, ভালো খারাপ দুই ধরনের ছবিই করেছি। আসলে আমার তখন যা পরিস্থিতি সেই সময় দুটোই পথ হয়। বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচা না হয় অপেক্ষাকৃত খারাপ ছবি করা। আমি দ্বিতীয়টা বেছেছি। আসলে ভিড়ে আমার দম বন্ধ লাগে।

কথার মাঝেই হঠাৎ তাকে থামিয়ে দীপিকা বলেন, আসলে একজন অভিনেতা কী ধরনের ছবি করছে তার ওপরই ক্যারিয়ারটা দাঁড়িয়ে থাকে। অর্থ উপার্জনের হাজারটা উপায় রয়েছে। তাই আমি কোনো দিনই শুধুমাত্র অর্থের জন্য কোনো ছবি করিনি। তাই আমি এমন কোনও ছবি করিনি যার জন্য আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়।
 

Advertisement

কঙ্গনা দীপিকা পালটা জবাব

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম